কক্সবাজারে বন্দুকসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে বন্দুসহ নোশাত (২০) নামে এক যুবকে আটক করেছে র্যাব -৭ কক্সবাজার ক্যাম্পের একটি টিম। ধৃত যুবক ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকার মৃত আবু তাহের’র পুত্র।
র্যাব ৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টায় ঈদগাঁও বাস স্টেশন এলাকায় র্যাব এর কিছু সদস্য ক্রেতা সেজে বন্দুক কিনতে যায়। ওই সময় বিক্রেতা যুবক টমটম যোগে অস্ত্রটি আনে। র্যাব তাৎক্ষণিক তাকে বন্দুক সহ আটক করে।
Facebook Comment



















