কাতার বিশ্বকাপের পঞ্চম স্টেডিয়ামের নকশা প্রকাশ

খেলা ডেস্ক :
২০২২ কাতার বিশ্বকাপের পঞ্চম স্টেডিয়ামের নকশা প্রকাশ করল আয়োজক সংস্থা ৷স্টেডিয়ামের নাম আই রেওয়ান স্টেডিয়াম ৷ এই স্টেডিয়ামে ৪০,০০০ লোক বসে খেলা দেখতে পারবেন ৷ বিশ্বকাপের তিন বছরের আগেই এই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷
কাতার বিশ্বকাপের হেড হাসান জানিয়েছেন, ‘ রে ওয়ান স্টেডিয়াম বিশ্বকাপ অায়োজনের একটি পদক্ষেপ হিসেবে ধরছি ৷ বিশ্বকাপের আগেই এই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে৷একটি ঝকঝকে আধুনিক স্টেডিয়াম তৈরি করতে চলেছি আমরা ৷’
Facebook Comment

















