চকরিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৯১টি মন্দির কমিটির মাঝে ৪৩ মেট্রিক টন চাউল বিতরণ

fec-image

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় দুর্গাপূজা এবং ঘটপূজা মিলিয়ে ৯১টি মন্দির-মণ্ডপ কমিটির মাঝে ৪৩ মেট্রিক টন বিশেষ বরাদ্দের চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) আবুল হাসনাত সরকার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকার মন্দির-মণ্ডপ কমিটি ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন