চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই পাঁচটি বসতঘর


কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। বুধবার দিবাগত রাত একটার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকায় ঘটেছে অগ্নিকাণ্ডের এ ঘটনা।
খবর পেয়ে রাতে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে নগদ টাকা, আসবাবপত্রসহ আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন আক্রান্ত পরিবার সমুহ। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খোলা আকাশের মানবেতর দিন কাটাচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও স্থানীয় পৌর কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু। পরিদর্শনকালে ইউএনও শিবলী নোমান তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের পক্ষথেকে অগ্নিদুর্গত পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন। এসব পরিবারকে ঢেউটিন বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছেন।

















