টেকনাফ সীমান্তের বসতবাড়িতে এসে পড়ছে মিয়ানমারের ছোঁড়া গুলি

fec-image

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকাগুলোতে এসে পড়ছে দেশটির ছোঁড়া গোলাবারুদ। এতে আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবাসীর মাঝে।

রোববার (২৮ জুলাই) টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণ শব্দ ভেসে আসে। এ ছাড়া বাংলাদেশের ভেতরে কয়েকটি গুলি পড়ার খবরও পাওয়া গেছে। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোর থেকে সীমান্তে ফের গুলাগুলির শব্দ শুনা যায়। এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। কিছুদিন আগে কয়েকটি গুলি এপারে (বাংলাদেশ) এসে পড়ে। আজ রোববারও দুইটি গুলি এসে পড়ার খবর পেয়েছি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর ইসলাম বলেন, আজ ভোর থেকে ব্যাপক গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শুনা যায়। তবে এটা প্রতিদিনের ঘটনা।

জসিম মাহমুদ নামক শাহপরীর দ্বীপের এক বাসিন্দা বলেন, প্রতিদিনের মতো আজকেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনা যায়। কয়েকটি গুলি এপারে এসে পড়ার কথা কয়েকজন থেকে শুনেছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, শাহপরীর দ্বীপে কয়েকটি গুলি পড়ার কথা শুনেছি। তবে এখনো পর্যন্ত বিজিবি থেকে কোনো কিছু জানা হয়নি।

তবে এই বিষয়ে জানতে টেকনাফ-২ বিজিবির সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেননি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন