টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী


টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সড়ক পথে তিনি টেকনাফ স্থলবন্দরে যান।
টেকনাফ বন্দর কর্তৃপক্ষ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পৌঁছালে শুভেচ্ছা জানানো হয়। এরপর সেখান থেকে তিনি টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে যান। সেখানে জেটিঘাটের পরিস্থিতি দেখেন। তারপর ঘুরে ঘুরে বন্দরের গুদাম, ভবন এবং বন্দরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া বন্দর ভবনের ওপর উঠে নাফ নদী জলসীমা দেখেন।
এই সময় স্বকরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কক্সবাজারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর, প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

















