ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে তারেক রহমানের জনসভা আজ


আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরের তিন জেলায় ঠাকুরগাঁও,নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় এটাই তারেক রহমানের প্রথম জনসভা ।
ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিবের অনেক পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসার পর তা বাস্তবায়নে আরও সহজ হবে।
পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরে এখানে আসছেন। তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সব করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারে প্রতি মানুষের যে ভালোবাসা, তা ৭ ফেব্রুয়ারির জনসভায় তাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবেন।

















