ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে তিন পার্বত্য সংগঠনের বিক্ষোভ

ccccccccc

নিজস্ব প্রতিনিধি:

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে পার্বত্য চট্টগ্রামের তিন পাহাড়ি সংগঠন (পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশ, গণতান্ত্রিক যুব ফোরাম)। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গেলে পুলিশ বাধা প্রদান করে। সেখান থেকে বিক্ষোভ করে রাজু ভাস্কর্যে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সভা শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমা, নারী মুক্তি কেন্দ্রের সভানেত্রী সীমা দত্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদপ্রমুখ।

একটি দেশে দুই ধরেেণর শাসনব্যবস্থা কেন চালু রাখা হয়েছে এ বিষয়ে প্রশ্ন রেখে বক্তারা বলেন, পুরো দেশের মতো পার্বত্য চট্টগ্রামেও সেনাশাসন বাতিল করে গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করতে হবে এবং সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা প্রদান করতে হবে। নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাামের অধিকার আদায়ের জন্য আন্দোলনরত ইউপিডিএফ ও তার অঙ্গসংগঠনসমূহের কর্মীদের গ্রেপ্তার হয়রানী চালানো হচ্ছে।এমনকি সভা সমাবেশ করতেও বাধা প্রদান করা হচ্ছে। এর বিরুদ্ধে সারা দেশের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বক্তাগণ মানবাধিকার দিবসের দিনে খাগড়াছড়িতে তিন সংগঠনের পূর্বনির্ধারিত সমাবেশ করতে বাধাদান ও মানিকছড়ি উপজেলায় সেনা সহায়তায় সেটলার দ্বারা মানবাধিকার দিবস কর্মসূচিতে আগত প্রায় ৫ জন সাধারণ ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যায়িত করেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়িতে ৮ সংগঠন এক মিছিলের আয়োজন করলে সেনা ও পুলিশবাহিনী নির্বিচারে নারী-পুরুষসহ মিছিলে আগত সবার উপর হামলা ও লাঠিপেটা করে। এতে আহত হয় প্রায় ১৪ জন। মিছিল থেকে আটক করা হয় হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা ও সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমাকে। উক্ত হামলা-লাঠিপেটা ও আটকের প্রতিবাদে ০১ ডিসেম্বর অবরোধের ডাক দেয়া হলে অবরোধের আগে ও পরে আরো আটক করা হয় তিন সংগঠনের প্রায় ৭ জন কর্মীকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন