তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দর পরিদর্শনে বিএনপি

fec-image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিমানবন্দর পরিদর্শনে যান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এই সময় তিনি বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়গুলো খতিয়ে দেখতেই এ পরিদর্শন করা হয়।

তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক। জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ সংবর্ধনা স্মরণীয় হয়ে থাকবে।

অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, বিএনপি, বিমানবন্দর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন