দীঘিনালায় ইয়াবাসহ তিন যুবক আটক

fec-image

দীঘিনালায় ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার মেরুং বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) প্রাণতোষ বণিকের নেতৃত্বে একটি টহল দল মেরুং বাজার ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মোশারফ হোসেন (৩৫), মো. হৃদয় হোসেন (২১) এবং মো. শাহিন ওরফে বাবু (২২)। তারা সবাই দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই আলা উদ্দিনের ওপর ন্যস্ত করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক বিক্রি, বহন কিংবা সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে আমরা সবাইকে আহ্বান জানাই।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দীঘিনালা, মাদক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন