দীঘিনালায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রর্দশন

“মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা পর্যায়ে Startup Science Project and Innovation Idea Showocasing Program অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার (১২জুন) সকাল ১০টায় দীঘিনালা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ|
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো মোশাররফ হোসেন।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলায় বিএনপির সভাপতি মো শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো জয়নাল আবেদীন, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, উত্তর রেংক্যাযা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমা প্রমূখ।
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো একেএম বদিউজ্জামাল জীবন এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার মো মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো মোশাররফ হোসেন বলেন, Startup Science Project and Innovation Idea Showocasing Program এর মাধ্যমে পড়ালেখা পাশাপাশি শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশ করে নতুন কিছু উদ্ভাবনের ধারণা দিতে পারবে এবং নতুন কিছু আবিষ্কার করে দেশের উন্নয়ন অবদান রাখতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী সবার আগে বাংলাদেশ ধারন করে দেশের উন্নয়ন সকলের কাজ করতে হবে। নতুন কিছু আবিষ্কার করে উদ্যোক্তা সৃষ্টি হয়ে বেকারত্ব দূর করতে হবে।
মেলায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রদর্শন করেন। দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা ভবিৎষতের জন্য পানি সঞ্চয় করে ইউরিন ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারণা প্রর্দশন করে, ১ম স্থান অধিকার করে।
দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় ২য় স্থান ও উদাল বাগান উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে।
আলোচনা সভা শেষে বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

















