নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম


ছবি সংগৃহীত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে মন্ত্রণালয়।
জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম। তার নেতৃত্বে মানবতাবিরোধী তিনটি মামলা নিষ্পত্তি করেছে প্রসিকিউশন।
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
Facebook Comment

















