পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ বাস্তবায়ন করলেন বাকলাই সেনা ক্যাম্প


পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বনায়নের প্রধান মন্ত্রী তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে বাকলাই পাড়া সেনা ক্যাম্পের চতুর্দিকে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৮ জুলাই) সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে দিনব্যাপী বাকলাইপাড়া সেনা ক্যাম্পে চৌকশ সেনা কর্মকর্তা ও সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দিনব্যাপী বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন শাফকাত ও জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) লে. আলভী।
উদ্বোধন শেষে ক্যাপ্টেন শাফকাত বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
লে. আলভী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাকলাই সেনা ক্যাম্পে ২০-৩০ জন চৌকশ সেনাসদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

















