পানছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

fec-image

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পানছড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।

জানা যায়, উপজেলার লতিবান ব্রিজ এলাকায় চেংগী নদীতে বালু উত্তোলনের মেশিন জব্দসহ একজনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন