পানছড়িতে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
পানছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা। স্বাধীনতা দিবস উপলক্ষে এ চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে পানছড়ি উপজেলা প্রশাসন। তারই অংশ হিসাবে মঙ্গলবার সকাল ১০টা থেকে পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। চিত্রাংকন ক, খ ও গ গ্রুপে যথাক্রমে পর্বত চাকমা, সুষ্মিতা দেব, পরিচিতা চাকমা এবং কুইজে অলজুরি চাকমা, পুজারী চাকমা ও জুনান চাকমা প্রথম স্থান লাভ করে। বিচারক ছিলেন উপজেলা রিসোর্স কর্মকর্তা খলিলুর রহমান জাহিদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিক সুপারভাইজার গিয়াস উদ্দিন।
Facebook Comment



















