পেকুয়ায় রাখাইন সম্প্রদায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

পেকুয়া প্রতিনিধি :

পেকুয়ায় রাখাইন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২ ফেব্রয়ারী) দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ রশিদ খানের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরীর পরিচালনায় এ উপবৃত্তি প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লৎফা হাদার রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজ, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাও. বদিউল আলম, শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাখাইন সম্প্রদায়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ সময় অতিথিরা বলেন, সরকার রাখাইন সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান রক্ষার এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য উপবৃত্তি দিয়ে যাচ্ছে। সেই উপবৃত্তির টাকা শিক্ষা খাতে ব্যয় করার পরামর্শ প্রদান করেন বক্তরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন