Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন নাইক্ষ্যংছড়ির বিএনপি নেতা জসিম

Jasim BNP

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি নেতা মো: জসিম উদ্দিনের চিকিৎসার জন্য ১লক্ষ টাকা চিকিৎসা সহায়তা দিয়েছেন। ১৪ ডিসেম্বর ২০১৫ইং প্রধানমন্ত্রী কার্যালয়ের (অংশ ৪৩৬)/১৬৪১নং পত্র মূলে প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মোসফিকা বিষয়টি নিশ্চিত করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্ঠা মো. জসিম উদ্দিন দীর্ঘদিন যাবত অসুস্থ্য হয়ে বর্তমানে ভারতের কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন।

জসিম উদ্দিনের ছেলে মো. সেজান আকবর তার বাবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এর আগে অসুস্থ্য জসিম উদ্দিনের স্ত্রী শামীমা আকতার স্বামীর অসুস্থ্যতার কথা উল্লেখ করে আর্থিক সাহায্য পেতে প্রধানমন্ত্রী বরাবরে একটি আবেদন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন