বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার নির্বাচন সম্পন্ন
রাঙামাটি প্রতিনিধিঃ
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে । মুজিবুর রহমান দীপু সভাপতি ও সুপিয়া কামাল সহ-সভাপতি পদে নির্বাচিত। জাতীয় কাউন্সিলর পদে নিবাচিত হয়েছেন পুরুষ মুজিবুর রহমান দীপু, চৌধুরী হারুনুর রশীদ, মহিলা জেবুনাহার জেবু ও দীপিকা মহাজন ।
এফপিএবি রাঙামাটি শাখায় ভোটার সংখ্যা সাধরণ ২৯ আজীবন সদস্য ১৪৬ ও যুব সদস্য ১৪৪ মোট সদস্য সংখা ৩১৯ জন। এদের মধ্যে ভোট প্রদান করেন ১৭০ জন । ১৯টি পদের মধ্যে ৬টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাদ বাকী পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট পরিতোষ দত্ত নির্বাচন ঘোষনা করে সরকারি কাজে ঢাকা যাওয়ার কারণে নির্বাচনের দায়িত্ব পালন করেন সহকারী নির্বাচন কমিশনার রাঙামাটি পাবলিক কলেজের অধ্যাপক তোসাদ্দেক হোসেন কবির, নির্বাচন সচিব জসিম উদ্দীন ও অন্যন্যা কর্মকর্তারা ।


















