Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লক্ষ্মীছড়িতে ভূমি রক্ষা কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ করার চেষ্টা

RPRUPR546

লক্ষ্মীছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় উপজাতীয় সংগঠন ভূমিরক্ষা কমিটি ও যুব ফ্রন্টের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করা হলেও সেনাবাহিনীর হস্তক্ষেপে তাৎক্ষণিক সমঝোতা বৈঠক করে শান্তিপূর্ণ সমাধান করা হয় বলে জানা গেছে।

৪ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে অনেকাট আকশ্মিকভাবেই প্রায় ৪শতাধিক নারী-পুরুষ কুশিনগর বনবিহার এলাকায় জড়ো হয়ে ভূমি বেদখলের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার চেষ্টা করে। লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর ফারুকী এবং এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন জাওয়াদ প্রথমে শান্ত রাখার চেষ্টা করেন।

এ সময় সেনাবাহিনীর সদস্যদের ধাক্কা দিলে ক্যাপ্টেন জাওয়াদ কিছুটা আহত হন। পরে জোন কমান্ডার লে: কর্ণেল মো: নুরুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আলোচনা বৈঠক বসে আশু সমাধান করেন।

কুতুপছড়ি দুদ্যাখোলা এলাকায় পরিত্যক্ত পুলিশ ক্যাম্পের জায়গায় বৌদ্ধবিহার (কেয়াং ঘর) এর পাশে সাইনবোর্ড সরিয়ে ফেলার দাবি করলে জোন কমান্ডার সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তা মেনে নেয়ার আশ্বাস দেন। এ সময় সকলের উদ্দেশ্যে তিনি বলেন, কোনোভাবেই এলাকার পরিবেশ অস্থীতিশীল করা যাবে না। পরে সেনাবাহিনী চলে আসলে ভূমি রক্ষা কমিটির ব্যানার প্রদর্শন করে নেতৃুবৃন্দরা সংক্ষিপ্ত সমাবেশ করেন বলে জানা গেছে।

সমাবেশে খাগড়াছড়ি জেলার সাবেক পিসিপি’র সভাপতি আপ্রুসি মারমা বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা পরিষদের সদস্য মেরিনা চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন চাকমা ও নিছাউ প্রু মারমা বক্তব্য রাখেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন