বাঘাইছড়িতে ১২০০ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি ।
জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নির্দেশে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাত ৯টায় গোপন সংবাদ পেয়ে ফাঁদ পেতে অভিযান চালায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবির একটি দল। এসময় একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে সিগারেট বোঝাই বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের ১২০টি কার্টুন থেকে ১ হাজার ২০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, বিজিবি, রাঙামাটি
Facebook Comment
















