Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে ইউপি চেয়াম্যানসহ বিএনপি ও জেএসএস’র তিনশ’ জনের আওয়ামী লীগে যোগদান

Bandarban mp  pic-4.9

স্টাফ রিপোর্টার:
বান্দরবানে দুই ইউপি চেয়াম্যান ও সদস্যসহ বিএনপি ও জেএসএসের তিন’শরও বেশী নেতাকর্মী আওয়ামী লীগের যোগদান করেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের সংগঠন আওয়ামী লীগের আদর্শে উজ্জীবিত হয়ে রোয়াংছড়ির সদর ইউপি চেয়ারম্যান সাহ্লামং মার্মার নেতৃত্বে নারী সদস্যসহ ছয়জন, তারাছা ইউনিয়নের চেয়াম্যান চথোয়ইচিং এর নেতৃত্বে তিনজন ইউপি সদস্যসহ তিন’শরও বেশী বিএনপি ও জেএসএসের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করে।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, মংক্যচিং চৌধুরী, মংঙে প্রু, সহ-সাংগঠনিক সম্পাদক অজিত দাশ, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চংগ্যা প্রমূখ উপস্থিত ছিলেন।

গত ১৪ আগস্ট রোয়াংছড়ি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১নং ইউপি চেয়াম্যান সাহ্লামং মার্মাকে দল থেকে বহিস্কার করে । এছাড়া তারাছা ইউনিয়নের চথোয়ইচিং বিএনপির সমর্থক হলেও কি পদে ছিলেন জানা যায়নি। তবে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করে বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন