মগনামায় দুই কিশোর-কিশোরীর অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এগিয়ে এসে দুই কিশোর-কিশোরী যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যি প্রশংসার দাবীদার। দুই জনই স্কুল পড়ুয়া ৫ম ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।

সম্প্রতি সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে পেকুয়া উপজেলার উজানটিয়া, মগনামা ও রাজাখালী ইউনিয়নে বিস্তৃর্ন বেড়িবাঁধ লন্ড ভন্ড হয়ে পূর্ণিমার জোয়ারে তলিয়ে গেছে এসব ইউনিয়নের গ্রামীন জনপথ। বিধ্বস্ত বেড়ীবাঁধের অংশ দিয়ে জোয়ারের পানি অবাধে  লোকালয়ে প্রবেশ করায় ৩ইউনিয়নের দুই তৃতীয়াংশ বসতবাড়ী পানির নিচে তলিয়ে গেছে। যার ফলে এখনো পেকুয়ার ওই সব ইউনিয়নের প্রতিনিয়ত ঘটছে জোয়ার ভাটা। ফলে পানি বন্ধি হয়ে আছে প্রায় দেড় হাজার পরিবার।

ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্থ গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা ইসলামী যুব কাফেলা সংঘ। শনিবার বিকাল ৩টায় ওই ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকায় ইসলামী যুব কাফেলা সংঘঠনের উদ্যোগে ত্রাণ বিতরণে স্থানীয় মোন্তাহিনা রহমান তারিন্নুম(১১) ও ইমতিয়াউর রহমান তাশফিক(৯) নামের দুই কিশোরের ব্যাক্তিগত অর্থায়নে এই ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা।

এদিকে ওই দুই কিশোরের অর্থায়নে পানি বন্ধি ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা ইসলামী যুব কাফেলা সংঘ ওই দিন প্রায় ৩০০শত পরিবারের মাঝে প্রতিজনকে ১০কেজি করে চাল  বিতরণ করছেন।

এসময় উপস্থিত ছিলেন মটকাভঙ্গা ইসলামী যুব কাফেলা সংঘের প্রধান পৃষ্টপোষক ও জাতীয় মৎস্যজিবী সমিতি পেকুয়া উপজলা শাখার সভাপতি ওবাইদুর রহমান জিশান, স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম, সংগঠনের সভাপতি মহি উদ্দিন, সহ-সভাপতি মো. রোবেল, আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক গোলাম রহমান, অর্থ সম্পাদক শাহজাহান, সদস্য যথাক্রমে রিদুয়ান, মিজান ও নাছির উদ্দিন প্রমূখ। এদিকে মগনামায় ক্ষতিগ্রস্থদের ওই ক্ষুদে ত্রাণ বিতরণকারী দুই শিক্ষার্থী এবারের মতো সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে এলাকার অসহায় ক্ষকিগ্রস্থ মানুষের কাছে সাহায্যের হাত বাড়াতে সকল বিত্তবানদের

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন