রাঙামাটি আসনে মনোনয়ন নিলেন বাপ্পী চাকমা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি জেলার ২৯৯ নং সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন বাপ্পী চাকমা।
শনিবার (২৭ ডিসেম্বর) নানিয়ারচর উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল মোর্শেদের হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় বাপ্পী চাকমার সঙ্গে স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়ন সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়।
ঘটনাপ্রবাহ: নির্বাচন, মনোনয়ন, রাঙামাটি
Facebook Comment

















