Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামুতে বিজয় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত

ramu-pic-rana-07-12

নিজস্ব প্রতিবেদক:

রামুতে বিজয় গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।১২ডিসেম্বর এ টুর্নামেন্ট শুরু হবে। এতে রামু-কক্সবাজারসহ বিভিন্ন এলাকার ২৪টি ক্রিকেট দল অংশ নেবে।

বুধবার বিকাল চারটায় রামু থানা সড়কস্থ ফকিরা বাজার রাস্তার মোড়ে আয়োজিত ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু সেনানিবাসের ক্রিয়েটিভ কনসালটেন্ট বিশিষ্ট চিত্রশিল্পী তানভীর সরওয়ার রানা।

টুর্নামেন্টের আয়োজক দূরন্ত মন্ডলপাড়ার আহ্বায়ক জিয়াউল হক বাবরের সভাপতিত্বে ও সাংবাদিক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রিমঝিম এন্টারপ্রাইজ (যমুনা শো রুম) এর সত্ত্বাধিকারি নুরুল আলম, মিজানুল হক রাজা, মিজানুর রহমান, রাশেদ আলী খান, তাজ উদ্দিন রাসেল, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ সরওয়ার, রাশেদুল হক বাবু, তছলিম উদ্দিন সোহেল, আরিফ উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানে লটারীর মাধ্যমে টুর্নামেন্টে অংশগ্রহনকারী ২৪ টি দলের মধ্যে খেলার সূচি চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানে আয়োজক দূরন্ত মন্ডলপাড়ার যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল ও মহি উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম সায়েম, সাজ্জাদ হোসেন, মুজিবুর রহমান, হারুন অর রশিদ অলিদ, জয়নাল আবেদিন সহ সংগঠনের সদস্য এবং অংশগ্রহনকারী দলের কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের স্পন্সর করছে রামুর রহিমা কামাল ইলেকট্রিক এন্ড হার্ডওয়ার। টাইটেল স্পন্সর হয়েছে রিমঝিম এন্টারপ্রাইজ ও রামু ট্রেডিং।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন