লক্ষ্মীছড়ি জোনের ব্যবস্থাপনায় প্রাইমারী স্কুল পর্যায়ে শুরু হয়েছে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় প্রাইমারী স্কুল পর্যায়ে ছেলে-মেয়েদের অংশ গ্রহণে শুরু হয়েছে বিতর্ক ও সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতা। এছাড়াও থাকছে শুদ্ধ বানান শেখার প্রতিযোগিতাও। সপ্তাহব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী।

জানা যায়, উপজেলা সদর ছাড়াও প্রত্যন্ত এলাকার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে-মেয়েরা এ প্রতিযোগিতায় গ্রুপ পর্বে অংশ গ্রহণ করছে। এরই মধ্যে চুড়ান্ত পর্বে লড়াইয়ের জন্য শীর্ষে ওঠে এসেছে সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগীতায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মরাচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যান্য বিষয়ের প্রতিযোগতাও চলছে বলে জানা গেছে।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো: শাহাদাত হোসেন এ প্রতিনিধিকে জানান, আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠানের মাধ্যমে ফাইনাল প্রতিযোগতা হওয়ার কথা রয়েছে। ছেলে-মেয়েদের প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে তিনি জানান।

ফাইনাল প্রতিযোগিতার অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল বাতেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রতিযোগিতা শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব থাকছে বলে আয়োজকরা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন