শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ অব্যাহত রাখার নির্দেশ রাঙামাটি প্রশাসকের

fec-image

মানব ও প্রকৃতি সৃষ্ট সকল দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিটের আয়োজনে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোঃ আব্দুল হালিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাউদ্দিন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ফাতেমা তুজ জোহরা, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট বিশ্বের কাছে এখন রোল মডেল। দূর্যোগপূর্ণ এলাকায় শান্তি বিরাজ করার জন্য রেড ক্রিসেন্ট সর্বদা কাজ করে যাচ্ছে।

তিনি সকল ধরনের দূর্যোগপূর্ণ সময়ে রেড ক্রিসেন্টের পাশাপাশি সকল সেক্টরের জনগণকে দূর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরো বলেন, বিভিন্ন দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকেরা। এর প্রতিফলন ২০১৭ সালে রাঙামাটিতে ভুমিধ্বসে দেখতে পাই। ২০১৭ সালের ভুমিধ্বসের সেই ভয়াল দিন এখনো অনেককে কাঁদায়। ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মৃত্যু যেন এক অস্বাভাবিক পরিস্থিতি। এ পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট, প্রশাসন, সরকারি- বেসরকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থদের সেবায় এগিয়ে এসেছিলো বলেই ক্ষতিগ্রস্থরা উঠে এসেছে।

তিনি বলেন, দূর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আগামী কিছু দিনের মধ্যে জেলায় ব্ল্যাড ব্যাংকের কার্যক্রম শুরু করা হবে বলে সভায় উল্লেখ করেন।

মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার কাজের যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের পড়ালেখার পাশাপাশি রেড ক্রিসেন্ট আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান চেয়ারম্যান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন