‘সাহস থাকলে ট্রাম্প তার জাহাজ উপসাগরে পাঠাক’

fec-image

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ইরানের নৌ-সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (১৬ মার্চ) আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের-এর এক প্রতিবেদনে বলা হয়, নায়েনি বলেছেন, ‘হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের আরও শক্তিশালী অস্ত্রশস্ত্র এখনও অব্যবহৃত রয়ে গেছে।’

যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন, তাকে চ্যালেঞ্জ জানিয়ে নায়েনি বলেছেন, ‘ট্রাম্প কি বলেননি যে, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠাক।’

আইআরজিসি মুখপাত্র আরও দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ‘আমেরিকান এবং জায়নবাদী’ লক্ষ্যবস্তুগুলোতে ইতিমধ্যে প্রায় ৭০০ ক্ষেপণাস্ত্র এবং ৩ হাজার ৬০০ ড্রোন নিক্ষেপ করেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ট্রাম্প, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন