হাতকড়া পরা শিশুর ভাইরাল ছবিটি বাস্তব নয়, অভিনয়

fec-image

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি একটি শিশুর হাতকড়া পরা ছবি। ছবিটি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লেখা হয়েছে- ‘শিশুদের হাতে হাতকড়া কেন? এত ভয় কিসের মহাজন!’

এছাড়া ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তাদের নিজ নিজ ফেসবুকে শিশুটির ছবি পোস্ট দেন।

তবে ভাইরাল হওয়া শিশুটির ছবি বাস্তবে হাতকড়া পরানো নয়। ছবিটি আসামির আদলে অভিনয় করেছে বলে ফেসবুকে শিশুটির মামা দাবি করেন।

ছবির বিষয়ে রিউমার স্ক্যানার বলছে, হাতকড়া পরিহিত শিশুর ভাইরাল এই ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে ভাইরাল ছবিটি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের ভাগনের। ছবিটি সর্বপ্রথম তিনি ‘আসামির আদলে অভিনয় করেছে ভাগিনা’ ক্যাপশনে পোস্ট করেছিলেন, যা পরবর্তীসময়ে ‘বাস্তব’ দাবি করে ভাইরাল হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন