আর্সেনালের জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে নিউইয়র্ক সিটির মেয়র মামদানি

fec-image

আর্সেনালের জার্সির পাঞ্জাবি পরে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়লেন নিউইয়র্ক সিটির মেয়র মামদানি।

স্থানীয় সময় বুধবার ( ২৭ মে) নিউইয়র্কের ব্রঙ্কসে মুসল্লিদের সঙ্গে মামদানি ঈদুল আজহার নামাজ আদায় করেন।

গত সপ্তাহে আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। গত ২২ বছরের মধ্যে এটি তাদের প্রথম লিগ জয়। সে আনন্দেই আর্সেনালের জার্সির আদলে পাঞ্জাবি পড়লেন নিউইয়র্কের মুসলিম এই মেয়র।

গত বছর একটি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেছিলেন, ছোটবেলা থেকেই তিনি আর্সেনালের সমর্থক। এক আত্মীয়র থেকে অনুপ্রাণিত হয়ে আর্সেনালকে সমর্থন দেওয়া শুরু করেন তিনি।

ঈদুল আজহার নামাজ শেষে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে মামদানি লিখেন, ‘আজ আমরা হযরত ইব্রাহিম (আঃ)-কে স্মরণ করছি। ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় ত্যাগ কোনো বোঝা নয়। এটি নিজেকে আরও বৃহৎ কিছুর অংশ হিসেবে দেখার একটি সুযোগ।’

মামদানি আরও লিখেন, নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত। শহরের প্রত্যেক বাসিন্দা যাতে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, আবাসন ও শিশু পরিচর্যার (চাইল্ড কেয়ার) খরচ মেটাতে পারেন, তা নিশ্চিত করতে কাজ করছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন