মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা আইআরজিসির

fec-image

মার্কিন হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনমূলক পদক্ষেপের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।

বৃহস্পতিবার ( ২৮ মে ) ভোরে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর হামলার পর এক বিবৃতিতে এ কথা জানায় আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী বিমান থেকে বন্দর আব্বাস বিমানবন্দরের উপকণ্ঠে একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে বৃহস্পতিবারের প্রথম প্রহরেই আইআরজিসি পাল্টা হামলা পরিচালনা করে। যে মার্কিন বিমানঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানো হয়েছিল, সেই ঘাঁটিকেই লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসি আরও জানায়, এই পাল্টা হামলা শত্রুপক্ষের জন্য একটি ‘গুরুতর সতর্কবার্তা’। তাদের ভাষ্য, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনই জবাবহীন থাকবে না। ভবিষ্যতে এ ধরনের হামলা পুনরায় চালানো হলে আরও ‘কঠোর ও নিষ্পত্তিমূলক’ প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেছে তারা। একই সঙ্গে যেকোনো সম্ভাব্য পরিণতির দায় আক্রমণকারী দেশকেই বহন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এদিকে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েতও তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। গভীর রাতে দেশটির সশস্ত্র বাহিনী জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে হামলাগুলো কোথা থেকে পরিচালিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কুয়েত। দেশটির সামরিক বাহিনী নাগরিকদের আশ্বস্ত করে বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার সময় বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে।

সূত্র: প্রেস টিভি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন