ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের নতুন কমান্ডারের নাম ঘোষণা


ইরানের রেভোলিউশনারি গার্ড কোর আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে আহমাদ ভাহিদিকে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুরের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
আইআরজিসি ইরানের প্রধান সেনা, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাহিনী, এবং এটি দেশটির নিয়মিত সামরিক বাহিনী থেকে পৃথকভাবে পরিচালিত হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধাসামরিক বাহিনীগুলোর অন্যতম।
ঘটনাপ্রবাহ: আইআরজিসি, ইরান, সামরিক বাহিনী
Facebook Comment

















