Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

আলীকদমে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

Exif_JPEG_420

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ছিনতাইকারী দু’জনকে গ্রেফতার ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আটক দুই ছিনতাইকারীদের একজন আলীকদমের আবাসিক রাস্তায় অবস্থিত আজিজ ট্যোবাকো কোম্পানির পাশের বাসিন্দা মো. সামছুল আলমের ছেলে মো. জাহিদ হোসেন (২৪) ও অপরজন উপজেলার দক্ষিণ ভুষি ইউনিয়নের পশ্চিম ট্যাংরা পাড়ার মো. কামালের ছেলে মো. ফরহাদ ইসলাম বোরহান (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লামা উপজেলার রূপসি পাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ার মো. হাছান আলীর ছেলে আব্দুল হাকিম (২২) পেশায় একজন মোটরসাইকেল চালক। সে ভাড়ায় মোটরসাইকেল চালায়। বুধবার সকাল এগারটার দিকে গ্রেফতার হওয়া দুইজন মোটর সাইকেলটি ভাড়া নিয়ে চালক হাকিমসহ আলীকদম থানাধীন চৈক্ষ্যং ইউনিয়নের শিলবুনিয়া মার্মা পাড়াস্থ জাদি পাহাড় উঠার রাস্তায় আসে। বেলা সোয়া এগারোটার দিকে ওই এলাকার নির্জন স্থানে পৌঁছালে যাত্রীবেশে দুই ছিনতাইকারী চালক আব্দুল হাকিমকে মাফলার দিয়ে হাত বেঁধে ফেলে। এ সময় তার বাজাজ প্লাটিনা মোটরসাইকেলটি নিয়ে ছিনতাইকারী দুইজন চম্পট দেয়।
একই সময়ে চালক হাকিম কৌশলে হাতের বাঁন্ধন খুলে দৌড়ে পার্শ্ববর্তী রেপারপাড়ি বাজারে গিয়ে দেখে ছিনতাইকারীরা একটি দোকান থেকে মোটরসাইকেলের জন্য তেল কিনছে।

চালক হাকিম চিৎকার দিয়ে ছিনতাইয়ের ঘটনা জানালে স্থানীয় জনতা ছিনতাইকারীদের আটক করে উত্তম-মাধ্যম দেয়। খবরের ভিত্তিতে আলীকদম থানার এসআই এইচ.এম শহিদ বিশ্বাস ফোর্স নিয়ে ছিনতাইকারীদের আটক ও মোটর সাইকেলটি জব্দ করেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু হচ্ছে। বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে সমর্পন করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন