ঈদগাঁওয়ে অপহরণপূর্বক মুক্তিপণ আদায়ের ঘটনায় আটক ১

কক্সবাজারের ঈদগাঁও থেকে এক শিশু ছাত্রকে অপহরণপূর্বক অর্ধলক্ষ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত আরমান হোসেন (২৬) নামের এক অপহরণকারীকে রামু এলাকা থেকে আটক করে র্যাব ১৫।
অপহরণকারীকে রবিবার (৩০ নভেম্বর) ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
অপহরণকারী কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হামিদুর রহমান পাড়ার মৃত রশীদ আহমদের ছেলে।
ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দিন কয়েক পূর্বে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকা থেকে এক শিশু ছাত্র অপহরণের শিকার হয়। পরে ভিকটিম পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যাব ১৫ অভিযান চালিয়ে রামু এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে।
ঘটনাপ্রবাহ: অপহরণ, ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

















