টেকনাফে ২ অপহরণকারী আটক, ৫ অপহৃত ব্যক্তি উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

টেকনাফের বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফের বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা হতে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ৯টায় ২ জন অপহরণকারীকে আটক করে। উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, উদ্ধার, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন