ঈদগাঁওয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

fec-image

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অতীতের মতো সাংবাদিক নির্যাতন, হত্যা, গুম ইত্যাদি ঘটনা খুবই দুঃখজনক। সাংবাদিক সাগর-রুনি থেকে আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার বাস্তবায়ন করতে হবে। সারা দেশে সাংবাদিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্যতায় সকল অপরাধের দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।

গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে পৈশাচিক হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (৯আগস্ট) বিকাল ৫টায় ঈদগাঁও বাসস্টেশনে ঈদগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, দৈনিক সৈকত স্টাফ রিপোর্টার মো: মিজানুর রহমান আযাদ, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক,

ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ মিছবাহ্ উদ্দিন, ছাত্র প্রতিনিধি রহিম চৌধুরী, উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনছুর আলম, সাংবাদিক বশিরুজ্জামান, শ্রমিক নেতা শাহাজাহান ও রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আজিজুর রহমান রাজু।

মানববন্ধনে সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন