ঈদের দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

fec-image

মৌসুমি বায়ু দেশে প্রবেশের আগমুহূর্তে দেশের আবহাওয়া যেন এক অস্থির রূপ ধারণ করেছে। কোথাও তীব্র দাবদাহ, আবার কোথাও ঝুম বৃষ্টিতে ভিজছে জনজীবন। গত এক সপ্তাহ ধরে চলমান এই বৈপরীত্যপূর্ণ আবহাওয়া ঈদের দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার দিন দেশের অধিকাংশ অঞ্চলে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তবে আবহাওয়াবিদদের মতে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় খুলনা ও বরিশাল বিভাগ তুলনামূলকভাবে কম বৃষ্টিপ্রবণ থাকতে পারে। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, এই দুই বিভাগে আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকাতেও ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ঠিক কখন বৃষ্টি শুরু হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আবহাওয়াবিদদের ধারণা, ঈদের আগের রাতেই রাজধানীতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ঈদের দিন সকালে আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবেই বর্তমানে দেশের আবহাওয়ায় এই অস্বাভাবিক পরিবর্তন দেখা দিচ্ছে। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই লঘুচাপের প্রভাব খুব একটা না থাকলেও মার্চের পর থেকে তা ক্রমাগত সক্রিয় রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি মৌসুমি আবহাওয়ার জন্য কিছুটা ব্যতিক্রমধর্মী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন