কাউনিয়ায় সামাজিক সংগঠন ‘কাউনিয়া সোসাইটি’র আত্মপ্রকাশ ও সম্মাননা প্রদান

রংপুরের কাউনিয়ায় “মানব সেবায় দেবো মন, সবাই মোদের প্রিয়জন” স্লোগানে কাউনিয়া সোসাইটি নামে একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্বোধন করা হয়েছে। সংগঠনটির উদ্বোধন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কাউনিয়ার ৪ শহীদ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় কাউনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কাউনিয়া সোসাইটির সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শহীদ আব্দুল লতিব ও শহীদ বদিউজ্জামানের পিতাদ্বয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা হুমায়ুন কবীর খোকন, পাশে আছি সামাজিক সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম, রেনেসাঁ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শামীম মুহাম্মদ ওবায়দুল হক, পুমাকের সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব হুমায়ুন কবীর তারা, আলোর বাহন সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুজন, কাউনিয়া সোসাইটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সরকার সৈকত, আন্তঃ বিভাগীয় সমন্বয়ক রাকিকুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক শাহ্ জনি প্রমুখ।
কাউনিয়া সোসাইটির সেক্রেটারী মোস্তাফিজুর রহমান রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাঈদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির পলাশ, সহ দপ্তর সম্পাদক শাহীন সরকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ ও কাউনিয়া সোসাইটির সদস্যগণ।
কাউনিয়া সোসাইটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কাউনিয়ার চারজন শহীদ পরিবার এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি বিদ্যালয় ও একটি মাদরাসার সকল শ্রেণির প্রথম রোলধারী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ শেষনের জন্য নিম্নোক্ত কমিটি ঘোষনা করেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. খোরশেদ আলম-
সভাপতি প্রকৌশলী খোরশেদ আলম, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সরকার সৈকত, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান রানা, সহকারি সেক্রেটারি আসাদ হোসেন মিঠুন, সাংগঠনিক সম্পাদক শামীম মুহাম্মদ ওবাইদুল হক, আন্তঃ বিভাগীয় সমন্বয়ক রাকিবুল ইসলাম (মিলন), অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুজন, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক শহীদার রহমান (শহীদ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক আক্তারুজ্জামান আকন্দ, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম রব্বানী, দপ্তর সম্পাদক শাহ জনি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাহেবুল ইসলাম, ক্রিড়া সম্পাদক রাশেদুল ইসলাম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জুয়েল রানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আফরোজা খাতুন আতিকা, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ গোলাম আযম, প্রবাসী কল্যাণ সম্পাদক শরিফুল ইসলাম (সুমন), পরিবেশ বিষয়ক সম্পাদক: কমল চন্দ্র বর্মন, আইন বিষয়ক সম্পাদক করিমুজ্জামান, শিক্ষা সম্পাদক মনোয়ার হোসেন, গবেষনা সম্পাদক আব্দুর রহিম রুবেল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক চন্দনা রায়, প্রকাশনা সম্পাদক মাহফুজুল রহমান শিবলী, পাঠাগার সম্পাদক সামসুজ্জামান সোহাগ, সহকারি অর্থ সম্পাদক: আহসান হাবিব বিপ্লব, , সহকারী গবেষনা আশিকুর রহমান আনন্দ, সহকারী আইন সম্পাদক কারীম আল হাসান।

















