পূণ্যভূমি সিলেটের জনসভায় কুরআনের বাণী

কাজ করার মাধ্যমে দেশ গড়ার আহবান প্রধানমন্ত্রীর

fec-image

পূণ্যভূমি সিলেটের জনসভায় কুরআনের বাণী (সূরা আর-রাদের ১১ নম্বর আয়াতের মূলভাব) শুনিয়ে সবাইকে কাজের করার মধ্য দিয়ে দেশ গড়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২ মে ২০২৬ সিলেট সফরে গিয়ে একটি জনসভায় তিনি এই আয়াতের মাধ্যমে সিলেটবাসীকে দেশগড়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ তা’য়ালা বলে দিয়েছেন, আমি সেই জাতিকে সাহায্য করি, যারা নিজেদেরকে সাহায্য করে।’ কাজেই আসুন, আমাদের কথা একটাই কাজ, কাজ আর কাজ। সেইজন্যই আমরা বলি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

উল্লেখ্য, সূরা আর-রাদের ১১ নম্বর আয়াতে বলা হয়েছে- “নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে”।
আর-রাদ কুরআনের ১৩তম সূরা, যার অর্থ ‘বজ্রধ্বনি’। এ সূরায় মোট ৪৩টি আয়াত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুরআনের বাণী, জনসভা, পূণ্যভূমি সিলেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন