কাপ্তাইয়ে দশ টাকা কেজি দরে চাল বিতরণ

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই ইউনিয়নে ১০টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার নতুনবাজার এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাল বিতরণ উদ্বোধন করেন কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যার প্রকৌশলী আব্দুল লতিফ। এ সময় উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন, ইউপি সদস্য সমলেন্দু বিকাশ দাশ, সজিবুর রহমান, মইন উদ্দিন ডিলার হুমায়ুন করিম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, কাপ্তাই ইউনিয়নে মোট কার্ড ধারী ৩৫৪ জনের নাম নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ২০৬ জনের কার্ড আসছে। বাকীগুলো কার্ড আসলে সে অনুযায়ী চাল বিতরণ করা হবে।

উল্লেখ্য, খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য কার্ড অনুযায়ী ৩০ কেজি চাল ১০টাকা করে বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন