Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কোরবানি উপলক্ষ্যে লামায় অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

Lama Picture, Date- 23 Sep'15

লামা(বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা পৌরসভার গরীব ও দুঃস্থ ১৫শ’৪০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বুধবার সকালে লামা পৌরসভা প্রাঙ্গনে প্রতি পরিবারে ১০ কেজি হারে এ চাল বিতরণ করা হয়।

সূত্র জানায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে লামা পৌরসভার গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রাণ শাখা থেকে ১৫ মেট্রিক টন ৪শ’কেজি চাউল বরাদ্দ পাওয়া যায়। প্রাপ্ত বরাদ্দের অনুকূলে ১০ কেজি হারে ১৫শ’৪০ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগ বান্দরবানের উপ পরিচালক(উপ সচিব) মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা পৌরসভা মেয়র মোঃ আমির হোসেন ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন