খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় শকুন উদ্ধার

fec-image

খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় বিশালদেহী হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছে বন বিভাগ।

২৬ জানুয়ারি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের একটি বাড়িতে শকুনটির সন্ধান পাওয়া যায়। পরে খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেনসহ বনপ্রহরীদের নিয়ে শকুনটিকে উদ্ধার করা হয়।

প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় উদ্ধার হওয়া শকুনের চিকিৎসা করায় খাগড়াছড়ি বন বিভাগ।

বন বিভাগের তথ্যমতে, বিলুপ্তপ্রায় হিমালিয়ান গৃধিনী শকুনটি তিব্বত, হিমালয় থেকে শীতকালীন সময়ে পরিযান করে থাকতে পারে। দীর্ঘ ক্লান্তিকর পথ পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারে ধারনা করা হয়।

এ সময় একটি পাতি ময়না অবমুক্ত করে বন বিভাগের কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন