খাগড়াছড়ির ভাইবোনছড়ায় পাহাড়ি সম্প্রদায়ের নির্বাচনী সমাবেশ

fec-image

খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে পাহাড়ি সম্প্রদায়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা সদরের ভাইবোনছড়া হাই স্কুল মাঠে এর আয়োজন করে উপজেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

এ সময় তিনি বলেন, বিএনপি পাহাড়ি বাঙালির নিরাপদ ঠিকানা। সকল গোষ্ঠীর ঠিকানা। আমাদের রাজনীতি বাংলাদেশ ও দেশের সকল মানুষের জন্যে।

এখানকার মানুষ ধানের শীষে ভোট দিলে পাহাড়ি বাঙালিদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করা হবে জানিয়েছেন ওয়াদুদ ভূইয়া।

অতীতে পাহাড়ি-বাঙালি দাঙ্গা লাগিয়ে রেখে একটি গোষ্ঠী এবং পতিত আ’লীগ স্বার্থ হাসিল।করেছে। একে অপরের মধ্যে বিরোধ আর শত্রুতা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আগামীতে বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ি বাঙালিদের মাঝে সংকট দূর করতে পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা, বন্ধুত্ব সৃষ্টি করে পাহাড়ের সমস্যা সমাধানের জন্যে কাজ করা হবে জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, আমি আপনাদের মানুষ। সবার জন্যই আমি। আমাকে কেউ পাহাড়ি বা বাঙালি ভাববেন না। মানুষ হিসেবে পাহাড়ি বাঙালিসহ সকল সম্প্রদায়ের মানুষ এবং পাহাড়ের শান্তির জন্যে কাজ করবো।

আগমাী নির্বাচনী পাহাড়ি বাঙালি হিসেবে ভোট নয়। সাধারণ ও খেটে খাওয়া মানুষের বন্ধু, ভাই এবং এলাকার উন্নয়নের কথা চিন্তা করে সবাই ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিবেন। খাগড়াছড়িতে সম্প্রীতি এবং মানুষের ভাগ্যন্নোয়ন ও এলাকার উন্নয়নের কথা বিবেচনা সবাইকে নিয়েই কাজ করতে চাই বলে মন্তব্য করেন ওয়াদুদ ভূইয়া।

পাহাড়ি বাঙালি যারা আ’লীগ করেছেন তবে মানুষের ক্ষতি করেননি তাদের উপর কোনো প্রতিহিংসা নেই। বরং এক সাথে কাজ করার আহবান জানিয়েছেন ওয়াদুদ ভূইয়া।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেনসহ সদর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ি সম্প্রদায়ের সমাবেশকে ঘিরে ধানের ছড়া হাতে নিয়ে পাহাড়ি বাঙালি সমর্থকরা সমাবেশস্থলে আসেন। বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ও চিত্র ফুটে ওঠে সমাবেশের আশপাশ। উৎসবমুখর হয়ে উঠে পুরো ভাইবোন ছড়া ইউনিয়ন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন