খাগড়াছড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ


খাগড়াছড়িতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এসব সামগ্র বিতরণ করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
জেলা সদরের ২০টি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বসার জন্য উন্নতমানের বেঞ্চ, প্রতিষ্ঠানের জন্যে আলামরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী বিতরণ করা হয়। স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষদের হাতে এসব তুলে দেয়া হয়।
এ সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা পরিষদ সূত্র জানায়, খাগড়াছড়িতে শিক্ষার পরিবেশ ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে সব ধরণের সহায়তা করা হচ্ছে। চাহিদা মোতাবেক পর্যায়ক্রমে বেসরকারি বিদ্যালয়গুলোতে বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হবে।
















