Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়িতে জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজক ছিল জেলা জাতীয় পার্টি।

জেলা সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে বিজয় করাতে তৃণমূল থেকে জোরালোভাবে কাজ করে আসতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি অমৃত লাল ত্রিপুরা, সহ-সভাপতি মো. জহুর আলী সহ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন