Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়ির আলুটিলায় ডাল ভর্তি ট্রাক উল্টে ৩ জন নিহত

27.05

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলা পর্যটন এলাকায় আনসার বাহিনীর ডাল ভর্তি ট্রাক উল্টে গাড়ীর কোম্পানী আবু ইফসুফ (৪৫) সহ তিন জন নিহত হয়। নিহত অন্য ২জন হলেন গাড়ির চালক হাসমত আলী (৩০), হেলপার আজাদ আলী (৩৫)।

জানা গেছে, চট্টগ্রাম থেকে আনসার বাহিনীর রেশনের ডাল নিয়ে রাঙ্গামাটি জেলার লংগদু আনসার ক্যাম্পে নিয়ে আসার পথে শুক্রবার সকাল ১০ টার দিকে আলুটিলা পর্যটন এলাকায় ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ির সাথে থাকা গাড়ির কোম্পানি, চালক, হেলপার নিহত হয়। দুর্ঘটনার শিকার ট্রাক নং -চট্টমেট্ট-ট০৫০৮৬২ গাড়িতে থাকা ডালের বস্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়।

খাগড়াছড়ি ট্রাক চালক সমিতির নেতৃবৃন্দরা জানানা, ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আজাদ আলী (৩৫) নিহত হয়। পরে ট্রাকের চালক হাসমত আলী (৩০) ও গাড়ির কোম্পানি আবু ইফসুফকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নেয়ার পথে বিকালে নতুন পাড়া এলাকায় গাড়ির কোম্পানি ও পরে চট্টগ্রাম মেডিক্যাল এ চিকিৎসাধীন অবস্থায় চালক হাসমত আলী মারা যায়।

নিহত হেলপারের লাশ পুলিশ উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠায়। ময়নাতন্দন শেষে তার লাশ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করে। হেলপারের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার মইন্না পুকুর এলাকায়। নিহত গাড়ির কোম্পানির বাড়ি চট্টগ্রামের নতুন পাড়া এলাকায় চালকের বাড়ি চট্টগ্রামের বালুছড়া এলাকায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুউদ্দিন ভূইয়া জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে ডাল নিয়ে রাঙামাটির লংগদু আনসার ক্যাম্পে যাচ্ছিল। পথি মধ্যে আলুটিলা পর্যটন এলাকায় দূর্ঘটনার শিকার হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন