খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি:

দুই শ্রমিক সংগঠনের শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে সব ধরনের যাত্রীবাহী যানবাহন শ্রমিকরা বন্ধ করে দিয়েছে।

গত ২৬ মে খাগড়াছড়ি শ্রমিক ইউনিয়নের ও চট্টগ্রামের নাজির হাট শ্রমিকদের মধ্যে গাড়ীর সিরিয়াল নেওয়া ও টিকেট কাটাকে কেন্দ্র করে দুই সংগঠনের শ্রমিকদের মধ্যে মারামারি হয়। এ ঘটনার কোন সুরহ না হওয়া শ্রমিকরা রোববার থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

খাগড়াছড়ির শ্রমিক নেতারা অভিযোগ করেন, শনিবার হাটহাজারী এলাকায় তাদের শ্রমিক মহিউদ্দিনকে নাজির হাট শ্রমিক সমিতির লোকজন বেদম মারধর করে। বর্তমানে আহত এ শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে নাজিরহাট সমিতির নেতারা অভিযোগ করেছেন, চট্টগ্রাম থেকে গাড়ী নিয়ে খাগড়াছড়ি আসলেই তাদের শ্রমিকদের মারধর করা হচ্ছে।

এ বিষয়ে মালিক সমিতির নেতা হাজী খলিলুর রহমা খোকন জানান, দুই শ্রমিক সংগঠনের এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আপাতত খাগড়াছড়ি থেকে মানিকছড়ি পর্যন্ত যানবাহন চলাচল করার জন্য চেষ্ঠা করছি।

এদিকে, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে শতশত নারী-পুরুষ যাত্রী যান বাহন চলাচল না করায় চরম দূর্ভোগে পড়েছে। যাত্রীরা অভিযোগ করেন, আগে থেকে কোন ধরণের ঘোষণা না দিয়ে এভাবে বাস চলাচল বন্ধ করাতে আমরা এখন বিপাকে পরেছি। তারা বলেন, শ্রমিকদের বিষয় আমাদের এভাবে ভোগান্তিতে পরতে হবে কেন? সরকারের লোজনই বা কি করতেছেন?

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন