খালেদা জিয়ার মৃত্যুতে ঋতুপর্ণা চাকমার শোক প্রকাশ


বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এই শোক প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে ঋতুপর্ণা চাকমা বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সময়ের উত্থান-পতন, সংগ্রাম এর মধ্যে দিয়েও তার দীর্ঘ উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা অধ্যায়।
পোস্টে তিনি আরও বলেন, তার দেশপ্রেম এবং দেশের মানুষের জন্য সংগ্রাম উজ্জীবিত করে কোটি নারীকে।
উল্লেখ্য,বিএনপির চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়া আজ ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

















