চকরিয়ায় ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া পৌর শহরের ঐতিহ্যবাহী সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদে পৌর দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম হযরত শাহ মাওলানা বদরুদ্দোজা হেলালী (রা:) এর স্মরণে সীরাতুন্নবী (সা:) মাহফিল গত ৯জুন অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান বক্তার আলোচনায় চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা:) আল্লামা সাইয়্যাদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল-মাদানী বলেছেন, মাওলানা বদরুদ্দোজা হেলালী (রা:) ছিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর ও দ্বীন ইসলামের একজন প্রকৃত সেবক। তিনি জীবদ্দশায় অলি আল্লাহ’র পথ অনুসরণ হেদায়েতের জন্য মানুষদের শুধু ইসলামের পথেই ডেকেছেন। যার কারণে এলাকায় অন্যায় পাপাচার থেকে মুক্ত ছিল, ইসলামের পথে মানুষ ধাবিত হয়েছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলিমরা আজ বেশি নির্যাতিত নিষ্পেষিত ও অবহেলিত। বড়ই ক্লান্তিকাল অতিক্রম করছে মুসলিমরা। তাই পরকালীন জীবনের কথা চিন্তা করে ইসলামের পথ ধরে কাজ করার আহ্বান জানান।


















