Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ছাদিকুল হত্যাকারীদের গ্রেফতারে ও চাঁদাবাজির প্রতিবাদে হরতালের সমর্থনে খাগড়াছড়িতে মিছিল-সমাবেশ

Khagrachari Pic 03

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে হত্যা ও পাহাড়ি সন্ত্রাসীগুলোর অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে আগামীকাল বুধবার ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে খাগড়াছড়িতে মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

দুপুরে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কায়ার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পৌপলা চত্বরে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা।

সমাবেশ থেকে ছাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও তার পরিবারের ক্ষতিপূরণ দাবি করা হয়।

প্রসঙ্গত, অভিযোগ রয়েছে, ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে  (২৩) দুই উপজাতি মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙ্গামাটির ঘিলাছড়ি উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যায়। কিন্তু ছাদিকুল ইসলাম আর ফিরে আসেনি। তিন দিন নিখোঁজের পর বৃহস্পতিবার বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ছাদিকুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায়  পাওয়া যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন