জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন 

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে বাপক তৎপরতার কথা জানিয়েছে বিজিবি। মাঠে থাকবে ১৯ প্লাটুন বিজিবি।

সোমবার (২ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সদর বিজিবির সেক্টরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে বিজিবির সদর সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল মোত্তাকিম উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল মোত্তাকিম বলেন, দূ্র্গম এলাকায় ভোট কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম, গোয়েন্দা নজরদারি, বডি অন ক্যামেরাসহ ড্রোন ব্যবহার করবে। পাশাপাশি মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি বদ্ধ পরিকর।

সেক্টর কমান্ডার বলেন, নির্বাচন কমিশনের সকল নির্দশনা কঠোরভাবে পালন করছে বিজিবি। নির্বাচনে আইনশৃঙ্খলা  পর্যবেক্ষনে সদর দপ্তরে ও ব্যাটালিয়ন গুলোতে মনিটরিং সেল গঠন, বিভিন্ন চেকপোস্টে তল্লাশি কার্যক্রমসহ প্রয়োজনে গ্রেপ্তার অভিযান চালাবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, নির্বাচন, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন